1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলার বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)—এর ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রতিযোগিতার আয়োজন করে।
বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান—উজ্জামান। গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)—এর অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, ক্রীড়াবিদ মো. শিমুল বাকলাই, ক্রীড়াবিদ ও সংগঠক ইসরাত জাহান বনি ও জিজেইউএস কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল আখতার।

প্রতিযোগিতায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুটি দল, গোল্ডেন গার্লস ও বেঙ্গল কুইন্স, অংশগ্রহণ করে। টাইব্রেকারে ৫—৩ গোলের ব্যবধানে গোল্ডেন গার্লস দল বিজয়ী হয়। পরে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট