1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরী করা আইন আর চলতে দেয়া হবে নাঃ জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায়

ভোলায় চরফ্যাশনে ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ২ 

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নং চর  আফজাল গ্রামে ১৫ নভেম্বর শুক্রবার ভোররাত  পাঁচটার দিকে ধান সিদ্ধ করার ব্রয়লার  বিস্ফোরণের  ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত হয়েছেন ব্রয়লারে কর্মরত শ্রমিক ৩০ বছর বয়সী মো: আল-আমিন। এছাড়াও আহত হয়েছেন নিহতের সহধর ভাই   ২৭ বছর বয়সী ফিরোজ ও ব্রয়লার মিল মালিক মনির।

নিহত আল আমিন চর আফজাল গ্রামের  মৃত  জলিল মাঝির ছেলে। নিহত আল আমিন এর দুই কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায় গত তিন দিন হয়েছে চুল্লি টি তৈরি করা হয়েছে। ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে।

মিল মালিক আহত মনিরের স্ত্রী ও স্থানীয়রা  জানান ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

স্থানীয়রা আহতদের চরফ্যাশন সদর হাসপাতালে নিলে তিনজনের মধ্যে আল-আমিন কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে নিহতের ভাই  ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়, মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের ভয়াবহতার চিত্র দেখা যায় ব্রয়লারের ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরো দেখে।

বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লির পাইপ দুর্ঘটনা স্থল থেকে অন্তত ৪-৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে, ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে।

এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনা স্থলজুড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দেখা গেছে স্থানীয় গণ্যমান্যদেরও।

মাদ্রাজ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জানান দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছেন, নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে দোষারোপ বা কোন দাবি না থাকায়  পুলিশকে অনুরোধ করেছেন বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে  লাশ হস্তান্তরের জন্য।

নাম না প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানিয়েছেন মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে নিজের পরামর্শে  তৈরি করিয়েছেন ধান সেদ্ধ করার ব্রয়লারের চুল্লি। যেখানে ছিল না কোন বিজ্ঞানসম্মত ব্যবস্থা। যার কারনেই ঘটেছে এ ভয়াবহ দুর্ঘটনা।

বিস্ফোরণের ঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহত বা আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট