1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরী করা আইন আর চলতে দেয়া হবে নাঃ জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায়

ভোলায় মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের টহলঅভিযান অব্যাহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মা ইলিশের প্রধান প্রজননের সময়ে ২২দিন পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহল অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। রবিবার সকালে ভোলার মেঘনা নদীর তুলাতলি,ইলিশা, ভোলার খাল সহ বিভিন্ন পয়েন্টে টহল অভিযান চালায় বাংলাদেশ কেস্টগার্ড দক্ষিণ জোন । এছাড়াও মৎস্যবিভাগ ও পুলিশসহ ৮ টি টহল টিম নদীতে রয়েছে। তবে প্রথমদিন দুপুর পর্যন্ত কোথায় কোন আটকের খবর পাওয়া যায়নি।

ভোলা কোস্ট গার্ডের স্টাফ অফিসার ল্যা. কমান্ডার সালাউদ্দিন রশিদ তারভীর জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ইলিশ মাছ নিরাপদ প্রজণনের লক্ষে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ। তাই জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে অন্যান্য সংস্থার সাথে কোস্টগার্ড সদস্যরাও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড সূত্রে আরো জানাগেছে, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেজন্য সার্বক্ষনিক টহলে অব্যাহত থাকবে। উল্লেখ্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ। জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট