1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষিকার টাকা আত্মসাৎসহ রবিউল এর বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা

কয়রা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

 

খুলনা জেলার কয়রা থানার সোনালী ব্যাংকের কয়রা শাখার সাবেক ক্যাশ অফিসার রবিউল ইসলাম এর বিরুদ্ধে শিক্ষিকার টাকা আত্মসাৎ, জামিনদার রেখে লোণ গ্রহন করে টাকা পরিশোধ না করাসহ নানা অভিযোগে ৭৩নং চকগোহাইলবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন বাদী হয়ে ৮ আগস্ট চেয়ারম্যান সোনালী ব্যাংক, পিএলসি বরাবরসহ উপ মহা-ব্যবস্থাপক, সোনালী ব্যাংক, পিএলসি ,পাইকগাছা ও কয়রা শাখার ব্যবস্থাপক নিকট অভিযোগ পাঠিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারী পারিবারিকভাবে আর্থিক সংকটে পড়িয়া নগদ অর্থের প্রয়োজন হইলে কয়রা উপজেলা চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ থেকে গত ইং ০৬/০৩/২০২৩ তারিখে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ঋণ গ্রহন করিলে উক্ত টাকার বিপরীতে কয়রা উপজেলা চাকুরীজীবী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অভিযোগকারীকে নগদায়নের জন্য এ্যাকাউন্ট নম্বর ২৭১৭৭০২০০২১৮৫ এর চেক নম্বর ৪১৬৬২৯৭ একটি চেক প্রদান করে। অভিযোগকারী নগদায়নের জন্য সোনালী ব্যাংক পিএলসি কয়রার শাখার ক্যাশ অফিসার অর্থাৎ রবিউল ইসলাম এর নিকট চেকটি নগদায়ন করার জন্য উপস্থাপন করিলে ব্যাংক এ টাকা নাই মর্মে জানান। তিনি আরও জানান আপনি বাড়ী যান, ব্যাংক এ টাকা আসিলে আমি উত্তোলন করে বাড়ী যাওয়ার পথে আপনাকে দিয়ে যাব। বাদী সম্পূর্ণ সরল বিশ্বাসে আসামীর কথায় বিশ্বাস করিয়া উক্ত চেকটি রেখে যান। শর্ত থাকে যাওয়ার পথে উক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে অভিযোগকারীকে দিয়ে যাবেন। কিন্তুরবিউল টাকা উত্তোলন করিয়াও অভিযোগকারীকে কোন টাকা প্রদান না করেন নাই। ইতিপূর্বেও রবিউল ইং ০৬/০৬/২০২২ তারিখ অভিযোগকারীর এ্যাকাউন্ট থেকে ২৩,০০০/- টাকা উত্তোলনসহ আরও কয়েক টাকা উত্তোলন করিয়া আত্মসাৎ করিয়াছে। যাহার জন্য আমি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি যাহার নম্বর সিআর ৫০১/২০২৪। যেটা সিআইডিতে তদন্তাধিন আছে। এছাড়াও ২০১৮-২০১৯ অর্থ বছরে রবিউল তার চাচা শ্বশুর এর জন্য অভিযোগকারীকে জামিনদার হিসেবে রেখে একটি লোণ পাশ করিয়ে লোণের কিস্তি পরিশোধ না করায় অভিযোগকারী বেতন বন্ধসহ নানাভাবে হয়রানির শিকার হইলে বেতনের বিপরীতে ঋণ নিয়ে লোণের টাকা পরিশোধ করে অভিযোগকারী।

অভিযোগের ব্যাপারে রবিউল ইসলাম মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট ছাড়া কিছুই না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট