1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

ভোলায় দুর্ধর্ষ জলদস্যু রাসেল বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছেন কোষ্টগার্ড

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার সদর উপজেলার চর রাসেল এলাকায় বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেনকে ১ টি আগ্নেয়াস্ত্র, ৬ টি দেশীয় অস্ত্র ও ০১ টি মোবাইলসহ আটক করা হয়েছে।

আজ রাত দুইটার দিকে চর রাসেল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার ল্যাফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এরূপ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮ অক্টোবর আনুমানিক রাত দুইটার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন চর রাসেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল (৫৫) এবং আব্দুল বাতেনকে (৬৫) ০১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০৬ টি দেশীয় অস্ত্র (রামদা) ও ০১ টি মোবাইলসহ আটক করা হয়।

আটককৃত ডাকাতদ্বয় লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন মজুচৌধুরি হাট ও মধ্যের চর রমনীর বাসিন্দা মৃত চয়াল এবং আব্দুল করিম এর ছেলে।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট