1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়া, সতর্ক সংকেত জারি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আকাশজুড়ে ঘন মেঘ এবং বাতাসের চাপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ সময় নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে, আর কুয়াকাটার বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর ফলে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার এবং মোংলা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে তীরে ফিরে এসেছে।

মহিপুরের নিজামপুর এলাকার একজন জেলে ইদ্রিস মাঝি বলেন, “কয়েকদিন আগে সাগরে সিগনাল ছিলো, তখন আমরা অলস সময় কাটিয়েছি। এখন আবার সিগনাল দিয়েছে, তাই আমরা তীরে ফিরে এসেছি। এভাবে চলতে থাকলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো।”

অপরদিকে, আলীপুরের একজন ভ্যানচালক হোসেন আলী বলেন, “গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, যার কারণে বাজারে মানুষের উপস্থিতি কম। এতে আমাদের ইনকামও কমে গেছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট