1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

পিপিইপিপি-ইইউ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

ভোলায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের সিসি কমিউনিটি গ্রুপের সদস্যদের জন্য ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলার জিজেইউএস হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা এবং ক্লিনিক পরিচালনায় কমিটির ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

সভায় তিনি বলেন, “কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন এবং কমিটির সদস্যদের এসব সেবা আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব পালন করতে হবে।” তিনি ক্লিনিকের ফান্ডিং সংগ্রহ, প্রচারণা বৃদ্ধি, এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. টুম্পা ইসলাম এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। সঞ্চালনায় করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোহাম্মদ মাসুম বিল্লাহ।

এ সভা ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকে এসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়িত পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিম পুওর পিপল প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়।

সভায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম এবং ক্লিনিকের উন্নয়নে কমিটির সক্রিয়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট