1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপের ঘোষণা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: জেলা প্রশাসক

পটুয়াখালী জেলার বাজার ও দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

সভায় বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক আরেফীন বলেন, “বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজার নিয়ন্ত্রণে রাখা। পটুয়াখালীতে কোনো সিন্ডিকেট চলবে না। যারা সিন্ডিকেটে জড়িত থাকবে, তারা প্রশাসনের কোনো সহায়তা পাবে না। বরং জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাত্তলাদার।

এছাড়াও বিভিন্ন ব্যবসা সমিতির প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সকল ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, “সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করা হলে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসন যেকোনো পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নেবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট