1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মৎস্য সম্পদ রক্ষায় আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ঝড়-বৃষ্টিতে ভোলায় ২১ কোটি টাকার ফসলের ক্ষতি, দিশেহারা কৃষক ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে পৃথক অভিযানে গাঁজাসহ দুই যুবকের তিন মাসের কারাদণ্ড পটুয়াখালীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কুয়াকাটায় বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার, বালতিতে আটকে দুধ খাওয়ানোর ভুল প্রচলন কৃত্রিম বুদ্ধিমত্তা আইনে শিথিলতা আনছে ইইউ, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় বিলম্ব, নগ্নতা তৈরির এআই নিষিদ্ধ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ককে ১০ মিনিটের আল্টিমেটাম দিয়ে অনুষ্ঠান পণ্ড

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে ১০ মিনিটের আল্টিমেটাম দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভা ভেস্তে যায়।

জানা গেছে, কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সকালে বগুড়ায় এসে শহিদদের কবর জিয়ারত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে তিনি সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে মতবিনিময় সভায় অংশ নিতে আসেন। তবে, এই সময়ে অপর একটি গ্রুপ তাকে দেখে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে উভয় গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।

খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের অধ্যক্ষের কক্ষে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাহিন সরকার এবং অন্য নেতারা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করেন। তবে, স্লোগান দেওয়া শিক্ষার্থীরা দাবি করেন যে তারা শুধু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়ক হিসেবে মানেন, অন্য কাউকে নয়।

এ সময় তারা মাহিন সরকারকে ১০ মিনিটের মধ্যে কলেজ চত্বর ত্যাগ করতে আল্টিমেটাম দেন। পরিস্থিতির চাপে পড়ে মাহিন সরকার সেনাবাহিনীর সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।

এই ঘটনার প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের মধ্যে বিভক্তির চিত্র স্পষ্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট