1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

পটুয়াখালীতে বাম গণতান্ত্রিক জোটের দাবী দিবস পালন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বাম গণতান্ত্রিক জোট ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিশেষ দাবী দিবস পালন করেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

পথসভায় বাম গণতান্ত্রিক জোট পটুয়াখালী শাখার আহ্বায়ক ও জেলা সিপিবি সভাপতি কমরেড মোতালেব মোল্লা বলেন, “দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমাগত কঠিন হয়ে উঠছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে।” তিনি আরও বলেন, “এ সমস্যা সমাধানে আমাদের ৬ দফা দাবী সরকারকে দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

জোটের সদস্য সচিব ও জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সবুজ বলেন, “খেলাপী ঋণ এবং পাচার হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে অপরাধীদের শাস্তি দিতে হবে। দেশের অর্থনীতিতে দুর্নীতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস নাগ, জেলা যুব ইউনিয়নের সভাপতি এমএ হাই আকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রান্ত রায়।

বক্তারা খেলাপী ঋণ পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা, সংশ্লিষ্ট অপরাধীদের বিচার করা, গণতান্ত্রিক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করার দাবি জানান। একইসঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন ব্যবস্থার সংস্কার করার প্রস্তাবনা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট