1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ: ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল জনবল নিয়োগ এবং ‘ক্রাফট ইন্সট্রাক্টর’দের বেআইনি মামলা নিয়ে তৈরি করা কৃত্রিম শিক্ষক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গড়ায়। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয় এবং পুনরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আরেকটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি:
১. পটুয়াখালী পলিটেকনিকের সুমন তালুকদারকে আগামী ১ কার্যদিবসের মধ্যে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

২. ষড়যন্ত্রে জড়িত সকল ব্যক্তিকে তদন্তসাপেক্ষে বহিষ্কার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

৩. সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল ‘ক্রাফট ইন্সট্রাক্টর’কে সাময়িক বরখাস্ত করতে হবে।

৪. জুনিয়র ইনস্ট্রাক্টরদের নিয়োগের ওপর করা অবৈধ মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে পলিটেকনিক শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধভাবে নিয়োগ ও মামলা দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করা হচ্ছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়, তবে দাবিগুলো দ্রুত কার্যকর না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট