1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীর দুমকীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে ইসলামী আন্দোলনের আয়োজনে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় থানাব্রীজ এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন দুমকী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ কাজী গোলাম সরোয়ার। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আ: হাকিম, আর আই, এম, অহিদুজ্জামান, মাওলানা মো: মনিরুল ইসলাম এবং মুহাম্মদ আল আমিন।

বক্তারা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত শহিদদের স্মরণ করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাদের মতে, এই পদ্ধতি দেশে সুষ্ঠু ও সমতাভিত্তিক রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে।

নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কার্যকর হতে পারে। নির্বাচনী ব্যবস্থায় এই ধরনের পরিবর্তন আনলে তা দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে বলে তারা মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট