1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

কলাপাড়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা কলাপাড়ার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি মোশাররফ হোসেন বলেন, “কলাপাড়ার উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করতে সকলকে একত্রে কাজ করতে হবে।” অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

এই মতবিনিময় সভা বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট