1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

আগামী ১ সেপ্টেম্বর ২০২৪, রোববার, পটুয়াখালী পৌরসভার পুরান বাজার আখড়া বাড়ি শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শ্রীগুরু সংঘ পটুয়াখালী শাখার উদ্যোগে এবং বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের সহযোগিতায় এই ক্যাম্পটি পরিচালিত হবে।

এই ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশিক্ষিত চক্ষু ডাক্তারদের (এমবিবিএস) মাধ্যমে বিনামূল্যে চোখের পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয়, চিকিৎসা প্রদান এবং ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনকারীদের জন্য বিদেশী লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় ঔষধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা বিনামূল্যে প্রদান করা হবে।

চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা নিতে আগ্রহী রোগীদের ০১৭৫২-৬০২৪৪০, ০১৭১৮-০৩৭১১৫, ০১৭৪৩-৯৪৩৭১৮, ০১৭২১-০৫৮৯১৫ এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শ্রীগুরু সংঘ পটুয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত।

সেবা গ্রহণের এই সুযোগটি কাজে লাগাতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট