1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

পটুয়াখালীতে বসত ঘরে আগুন ও হামলা: বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের পূর্ব পারকার্তিকপাশা গ্রামে পূর্বশত্রুতার জেরে নজরুল ইসলামের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৪ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ৫ আগস্ট বিকেলে সিদ্দিকুর রহমান, মামুন হাওলাদার, শহিদুল বয়াতি, সাইফুলসহ ১০-১২ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে নজরুল ইসলামের পানের বরজে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পরে তাদের বসত ঘরও পুড়িয়ে দেয়। নজরুল ইসলামের ভাইকে মারধর করে তার হাত-পা ভেঙে দেয়। হামলাকারীদের ভয় দেখানোর কারণে তারা এখনো বাড়িতে ফিরতে পারছেন না।

মানববন্ধনে ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, “আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের মাথা গোঁজার জায়গা নেই। সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।”

এ ঘটনায় নজরুল ইসলাম আদালতে মামলা করেছেন এবং থানায় তদন্তের জন্য অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার দাবি করেছেন এবং প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট