1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে আনসার সদস্যদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে আনসার সদস্যরা মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে জেলায় কর্মরত আনসার সদস্যরা সমাবেশে মিলিত হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়, যেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আনসার সদস্যরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলে। শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে জেলা আনসার বাহিনীর পিসি মো. রফিক, পিসি মো. নাসির উদ্দিন, এপিসি প্রনয় মন্ডল, এপিসি মো. মশিউর, এবং এপিসি আঃ সোবাহান বক্তব্য রাখেন। তারা তাদের চাকরী জাতীয়করণের দাবী তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনের অংশ হিসেবে, আনসার সদস্যরা তাদের দীর্ঘদিনের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেন। তারা জানান, বিভিন্ন সময়ে তাদেরকে জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এক আনসার সদস্য মো. রাসেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমাদের একটাই দাবি, আনসারকে জাতীয়করণ করতে হবে। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত অফিসারদের অপসারণ করতে হবে।”

আনসার বাহিনীর সদস্যরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট