1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলায় গ্রেফতার জাহাঙ্গীর কবির

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

পদত্যাগ করে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির কে আজ ১৪ (আগস্ট) তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (১২ আগস্ট) শেখ হাসিনার সঙ্গে তিন মিনিট ফোনে কথা বলেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর কবির। ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন এবং১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। জবাবে মো. জাহাঙ্গীর বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’শেখ হাসিনা বলেন, ‘আমি ঘাবড়াব কেন? আমি ভয় পাইনি।আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন, থাকেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মৃধা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে আলহাজ জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে সর্বপ্রথম আমরা বরগুনায় প্রতিবাদ মিছিল করেছিলাম। ২০২৪ সালের ১০ আগস্ট আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম। সমাবেশ থেকে আলহাজ্ব জাহাঙ্গীর কবির বর্তমান সরকারকে অভিনন্দন জানান।

বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন, ‘ঢাকা থেকে পিবিআই-এর একটি টিম এসে তাকে গ্রেপ্তার করলেও বরগুনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এক উচ্চপদস্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শেখ হাসিনার পক্ষে বরগুনায় প্রকাশ্যে মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা তার সঙ্গে মোবাইলে কথা বলেছিলেন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা তার সঙ্গে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণটি পুলিশ পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট