1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

ভোলার মদনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া, আলোচনা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ চর মদনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুরের পাটোয়ারী বাজারে এ আলোচনা সভার আয়োজন করেণ, ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দিন চকেট।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন চকেট বলেন, হাজার হাজার শহিদদের রক্তের বিনিময়ে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। এসকল শহিদ ভাইদের আমরা কখনো ভুলে যাবো না। তাদের মর্যাদা রাখতে হলে আমারা সকলে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা এমন কোন কাজ করবো না যাতে শহিদ ভাইদের অমর্যাদা হয়।
তিনি আরো বলেন, এ মদন পুরে কোন প্রকার সন্ত্রাসী, অসামাজিক ও অনৈক কাজ চলবে না। আমি জানি বিগত দিনে আপনারা অনেক লাঞ্চিত ও বঞ্চিত হয়েছেন, কিন্তু এখন সুযোগ পেয়ে কেউ কোন প্রকার প্রতিশোধ নিতে যাবেন না। আপনারা যদি এ দেশকে ভালোবাসেন, হাজার হাজার শহিদদেরকে ভালোবাসেন তবে শান্ত থাকুন। কেউ কোন প্রকার খারাপ কাজ করবেন না।তিনি আরো বলেন, আমি শুনেছি সরকার পতনের পর পর চর মদনপুরে আমার প্রতিপক্ষের একটি সন্ত্রাসী চক্র আমি ও আমার লোকজনের বদনাম কারার জন্য বিচ্ছিন্ন কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। যে ঘটনার সাথে আমি ও আমার লোকজন জড়িত না। আমি গত ২৫ বছর যাবাৎ মদনপুরবাসীকে আমার সাধ্য মতো সেবা দিয়ে এসেছি। বর্তমানে দেশের এ অবস্থায় আমি তাদেরকে সর্বোচ্চ সু-রক্ষা দিয়ে রাখবো এটাই আমার অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট