1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বাউফলে সহিংসতার বিরুদ্ধে বিএনপির সাবেক এমপির সংবাদ সম্মেলন

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার। গতকাল বাউফল পৌর শহরের ৮নং ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে সাবেক এই এমপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এ আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ নিহত হয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশে ভাষণে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তারপরেও কতিপয় নেতাকর্মীসহ অনুপ্রবেশকারীরা সরকারি প্রতিষ্ঠানসহ বিরোধী দলীয় অনেক নেতা-কর্মীর বাড়ি জ্বালাও-পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছেন। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট