1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল

নাটোরে সিনেমা হলে ভাঙচুর

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আনন্দ সিনেপ্লেক্সে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুরুদাসপুরের চাঁচকৈড়ের গিয়াসের মোড় এলাকায় অবস্থিত হলটিতে হামলা ও লুটপাট চালানো হয়।

এসময় দুইটি সার্ভার, একটি কম্পিউটার, চারটি মনিটর, আটটি সাউন্ডবক্স, দশটি দেওয়াল ফ্যান, দুইটি অগ্নিনির্বাপক সিলিন্ডার, দুইটি ডেকচি এবং সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশসহ খুঁটিনাটি সবই লুট হয়ে গেছে।

এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সিনেমা হলটির স্বত্বাধিকারী মো. আনিসুর রহমান বলেন, সন্ধ্যার পরে সিনেমা হলের গেটের তালা ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এরপর দুই ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সবকিছু ভেঙে চুরমার, তছনছ করে ফেলেছে। দামি জিনিসগুলো সবই নিয়ে গেছে কিছুই আর বাকি নেই।

কারা এ ভাঙচুর ও লুটপাট করেছে, কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে আনিসুর বলেন, “আমি তখন একটি কাজে বাইরে ছিলাম। কারা হামলা করেছে জানি না। আর হামলার বিষয়টি মৌখিকভাবে ইউএনওকে জানিয়েছি, সেনাবাহিনীকে ফোন দিয়েছি কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।”

এ ব্যাপার জানতে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার এবং গুরুদাসপুর ও বড়াইগ্রামের আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফকে বেশ কয়েকবার ফোন দিলেও উনারা রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট