1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত

র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থা
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।
আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ কে এম শহিদুর রহমান র‌্যাবের প্রধান হিসেবে ব্যারিস্টার হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হলেন।
গত ২৯ মে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হারুন অর রশিদ।
র‌্যাবের বর্তমান মহাপরিচালক ব্যারিস্টার মো.হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে এবং ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট