1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

নলছিটিতে বসতঘর আগুনে পুড়ে ছাই

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (২৯ জুলাই ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষ্মণকাঠি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে নাঈম হাওলাদারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাঈমের চাচা বাবুল হাওলাদার বলেন, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। ঘরে থাকা , চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি।তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানতে পারিনি। আমাদের পরিবারের একজন সদস্য মারা যাওয়ায় রাতে সেখানে থাকায় বসতঘরে কেউ ছিলেন না।

লক্ষ্মণকাঠি এলাকার ইউপি সদস্য মনির হোসেন বলেন,তাদের পড়নের কাপড় ছাড়া বাকি কিছুই রক্ষা করতে পারেনি। রাতে বাড়িতে কেউ না থাকায় ঘরটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট