1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় বাসস্ট্যান্ড বিজয় উল্লাস-৭১’র সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান শহর ঘুরে একই স্থানে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ হাবিবুর রহমান তালুকদার, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজসহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য একটি চক্র সক্রিয়। কোটা বাতিলের নামে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট