1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

সাংবাদিককে মারধর: আওয়ামী লীগ নেতা মাহমুদুল আসাদকে শোকজের নির্দেশ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম মারধরের শিকার হওয়ায় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদকে শোকজের নির্দেশ নিদেয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শুরু হওয়ার আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ চেম্বারে সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলেন। এ সময় সাংবাদিকরা সোমবার (৮জুলাই) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আওয়ামী লীগ নেতার হাতে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে জানান ওবায়দুল কারেকে। তখন তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিযুক্ত মাহমুদুল আসাদকে শোক করতে নির্দেশ দেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আজকের পর থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ এবং দলীয়প্রধান শেখ হাসিনার ধানমণ্ডিস্থ কার্যালয়ে প্রবেশ না করতে নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিপূর্বেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সে আমার নাম ব্যবহার করেও নাকি অর্পকর্ম করছে;যোগ করেন আওয়ামী লগি সাধারন সম্পাদক ওবায়দুল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি এবং আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট