1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে মাছের ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা: প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল চালু হবে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকায় মেট্রোরেলের চালু হওয়ার পর থেকে শহরের যানজট অনেকাংশে কমে এসেছে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে, যা প্রতিদিন প্রায় দুই লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করে। বিশেষ করে মেয়েদের জন্য এটি একটি নিরাপদ যান হিসেবে পরিগণিত হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের অধীনে ঢাকায় ছয়টি রুটে মেট্রোরেল নির্মাণ কাজ চলছে, যার মধ্যে একটি রুট ইতোমধ্যে চালু হয়েছে। তিনি বলেন, “ইতোমধ্যে আমরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের জন্য সার্ভে করছি। আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হেড কোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাবো, যাতে দেশের মানুষ দ্রুততম সময় যানজটমুক্ত হয়ে চলাচল করতে পারে।”

২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপর ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে এবং পিক আওয়ারে প্রতি আট মিনিট পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এই সময়সূচীকে কমিয়ে পাঁচ মিনিট করার প্রচেষ্টা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, ঢাকার পাশে আরও পাঁচ জেলার সঙ্গে মেট্রোরেলের সংযোগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট