1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে যাওয়ার ফলে ১০ জন বরযাত্রী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ব্রিজ হলদিয়া হাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসটি সেতু পার হচ্ছিল। হঠাৎ সেতুটি ভেঙে গেলে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধার তৎপরতা চলছে।

উল্লেখ্য, এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সেতুটির ভঙ্গুর অবস্থার কারণে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট