1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে লক্ষাধিক গাছ রোপনের কর্মসূচীর উদ্বোধন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের সার্কিট হাউজ এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, “শুধু বৃক্ষ রোপন করে দায়িত্ব শেষ করা যাবে না। গাছ গুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারণে নিয়মিত পরিচর্যাও করতে হবে।” এ সময় তিনি উপস্থিত নাগরিকদের ছাদ বাগানে রোপনের জন্য এবং বাড়ির আঙিনায় রোপনের জন্য প্রতিজনকে ৫টি করে ফলজ গাছ উপহার দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, বৃক্ষ রোপন কর্মসূচীর সমন্বায়ক নোমান মিঠু, জেলা যুবলীগ নেতা অপু সিকদার, এবং সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হান। এছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মেয়র মহিউদ্দিন আহম্মেদ আরও জানান, পটুয়াখালী শহরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি শহরের সকল নাগরিককে এই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান এবং রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যার জন্য গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, এই মাসব্যাপী কর্মসূচীর আওতায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হবে যা শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট