1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

জনপ্রিয় ইউটিউবার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর বৃহস্পতিবার ইফতেখার রাফসান খ্যাত ‘রাফসান দ্য ছোট ভাই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তার বিরুদ্ধে অনুমোদনহীন এনার্জি ড্রিংকস ‘ব্লু’ বাজারজাত করার অভিযোগ রয়েছে।

পূর্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে আবেদন করে বলেন যে, ‘ব্লু’ ড্রিংকসটির কোনো অনুমোদন নেই এবং ওষুধ প্রশাসনও এটি কী জানে না – ওষুধ না পানীয়।

গত ২৪ এপ্রিল কুমিল্লা বিসিক এলাকায় রাফসানের অননুমোদিত একটি কারখানায় অভিযান চালিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেক্ট্রোলাইট ড্রিংক উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত বছর ৭ ডিসেম্বর রাফসান ‘ব্লু’ নামে ইলেক্ট্রোলাইট ড্রিংক বাজারজাত করার ঘোষণা দেন। লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ধরনের ‘ব্লু’ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হয়েছিল। এখন এই অনুমোদনহীন পণ্যের কারণে রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট