1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

কোটা পুনর্বহাল বাতিল দাবিতে চবিতে বিক্ষোভ

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের পুনর্বহাল রায়ের প্রতিবাদ জানিয়ে এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। মিছিল থেকে স্লোগানে স্লোগানে তারা মুক্তিযুদ্ধ কোটা বাতিলের দাবি জানান।
রবিবার (৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুখে ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা বাতিল চাই’, ‘বৈষম্য মানি না মানবো না’, ‘কোটার বিরুদ্ধে লড়াই হবে লড়াই চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান ছিল।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, কোটা ব্যবস্থা পুনর্বহাল থাকলে যোগ্যতা থাকা সত্ত্বেও সাধারণ মেধাবী শিক্ষার্থীরা চাকরি পাবে না। এজন্য ২০১৮ সালে ৭ মাস আন্দোলনের মাধ্যমে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল। কিন্তু আজ পাঁচ বছরের বেশি সময় পর আদালত পুনর্বহাল করার রায় দেন।

শিক্ষার্থীরা আরও বলেন, এখন সরকার যদি এই রায় গ্রহণ করে নেয় তাহলে আমাদের আন্দোলনের পথ বেছে নিতে হবে। আমরা সকল বৈষম্যের অবসান চাই। দরকার হলে লাগাতার আন্দোলন করবো, তবে এই কোটাকে মেনে নেবো না।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট