1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদের অপসারণের দাবিতে স্থানীয়রা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন তারা। সেখানে বক্তব্য রাখেন শাহীনা পারভীন সীমা, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া।

এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন স্থানীয় নারী-পুরুষ। তাদের অভিযোগ, একজন আসামীকে গ্রেফতার করার পর ওসি আলী আহম্মদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি অশ্রাব্য ও অশোভন আচরণ করেছেন।

অন্যদিকে ওসি আলী আহম্মদ বলেন, শাহিনা পারভীন সীমার নেতৃত্বে উত্তেজিত লোকজন থানা ঘেরাওয়ের চেষ্টা করে। পুলিশ মোকাবিলা করে আসামীকে আদালতে পাঠায়। এ নিয়ে বিতর্ক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দফায় দফায় আসামী গ্রেফতারের বিষয়টি নিয়ে বহু আগেই ওসির সাথে বিরোধ দেখা দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট