1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান

কয়রা থানার এসআই নিরান্জনের বিরুদ্ধে মারপিটসহ নানাবিধ অভিযোগ

আবুবকর সিদ্দিক, কয়রা, খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

খুলনার কয়রা থানার এক উপ-পরিদর্শকের (এসআই) মাথা ফাটিয়েছেন আরেক এসআই। এসআই নিরঞ্জন মন্ডল ও মো. মাসুমের মধ্যে একটি খাবার হোটেলে মারামারির ঘটনায় এসআই মো. মাসুমের মাথা ফেটে গেছে।

শুক্রবার (০৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার আঁখি হোটেল নামের একটি খাবার হোটেলে পুলিশের দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়ে পড়েন।

আইনের রক্ষক পুলিশের এমন অদ্ভুত কাণ্ড দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, এসআই মাসুম উপজেলার সদরের আঁখি হোটেলে খাবার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলযোগে এসআই নিরাঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এক পর্যায়ে এসআই নিরাঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারপিট করতে উদ্যত হন। এতে তিনিও চেয়ার তুলে রুখে যান। দু’জনের মারামারির এক পর্যায়ে মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন।

একটি সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন। উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স‌্যা‌রেরা এসেছেন। ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে। দুজনে একসাথে থাকে। হঠাৎ কথা কাটাকাটি একপর্যায়ে এ ঘটনা ঘটে।

এদিকে, আইনজীবী ও সাংবাদিক সহ একাধিক ব্যক্তির সাথে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে এসআই নিরঞ্জনের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে গত মাসের আইন-শৃঙ্খলা সভায় আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট