1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত

হাটহাজারী-নাজিরহাট সড়ক নিরাপদে উদ্যোগ নিতে সওজকে কড়া নির্দেশনা দিলেন ব্যারিস্টার আনিস

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি হাটহাজারী টু নাজিরহাট সড়কটি নিরাপদ করণে এবং উন্নয়নে যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগকে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরী এবং উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নোমান পারভেজ সাক্ষাত করতে গেলে এই নির্দেশনা দেন সাবেক মন্ত্রী।

হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম টু নাজিরহাট সড়ক ৬ লেইনে উন্নীতকরণ, হাটহাজারী বাসষ্ট্যান্ড এলাকার যানযট নিরসনের লক্ষ্যে ইউলুপ তৈরি, স্থায়ী একটি বাইপাস সড়ক নির্মাণের জায়গা নির্ধারণকরণে নির্দেশনা দিয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

হাটহাজারী-নাজিরহাট সড়কের ৬ লেইনের জায়গা পরিমাপ নির্দিষ্ট করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়কের উপর অবৈধ বাজার, ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন হতে সপ্তম বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপ-নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট