1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

ঘূর্ণিঝড় রেমাল: উপকূলে সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রেক্ষিতে উপকূলীয় জেলা পটুয়াখালীর সাধারণ মানুষের মাঝে সচেতনতার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

শনিবার (২৫ মে) সকাল ৯টায় পটুয়াখালীর মহিপুর এলাকায় এ জনসচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করছেন তারা।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস রয়েছে। এরূপ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের স্টেশন এবং আউটপোস্ট সমূহ মাইকিং ও লিফলেট বিতরণ করছে। ঘূর্ণিঝড়ের বিপদজনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে।

এমন পরিস্থিতে পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

তিনি জানান, জেলার ৭০৩ টি সাইক্লোন শেল্টার, ব্যবহারযোগ্য ৩৫ টি মুজিব কিল্লায় বিদ্যুৎ ও সুপেয় পানি, পর্যাপ্ত মেডিকেল টিম, দরকারি ঔষধ এবং শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিতে ৮৭৬০ জন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেক প্রস্তুত রাখা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য নগদ ২৪ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা এবং ত্রাণের জন্য ৭৩০ মেট্টিক টন চাল মজুদ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট