1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

জসিনুর রহমান, নিলফামারী
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

আজ সোমবার (২০ মে ২০২৪ খ্রিঃ) সকাল ১১:০০ ঘটিকায় জলঢাকা থানার আয়োজনে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এবং সকাল ১১:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ থানার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম কিশোরগঞ্জ নীলফামারীতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিফ করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং এ অংশগ্রহণকৃত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, নীলফামারী কর্তৃক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; জনাব এম এম আশিক রেজা, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারী; জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী; জনাব পলাশ চন্দ্র মন্ডল, অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ, নীলফামারী সহ নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট