1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

উপজেলা নির্বাচনে কাঙ্খিত ভোট না পাওয়ায় জামানত হারালেন

এম,এ,মান্নান, নিয়ামতপুর, (নওগাঁ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্ধারিত ভোট না পাওয়ায় জেলা আ. লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আলহাজ আবেদ হোসেন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন জামানত হারিয়েছেন।
ফলে দেখা যায়, আনারস প্রতীকে আলহাজ আবেদ হোসেন ভোট পেয়েছেন ৫৫২টি এবং স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন জোড়া ফুল প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৬টি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের স্বাক্ষরিত ফলে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, নিয়ামতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৭৫৬ জন। এরমধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫ হাজার ১২১টি। মোট ৭৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবেদ হোসেন ও সোহরাব হোসেন নির্ধারিত ভোটের চেয়ে কম ভোট পেয়েছেন। এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।
নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো উপজেলা আ. লীগের সহসভাপতি ফরিদ আহমেদ (মোটরসাইকেল) প্রতীকে ৩৯ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ) প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ১৩৬ ভোট।উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রায়হান কবির রাজু (চশমা) প্রতীকে ৪১ হাজার ২৪১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন আরা খাতুন (হাঁস) প্রতীকে ৪৩ হাজার ৪৯৯ ভোট নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও নিয়ামতপুর ইউএনও ইমতিয়াজ মোরশেদ বলেন, উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুরে ৪৯ দশমিক ৬৪ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট