1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

পানছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন চন্দ্রদেব চাকমা, মনিতা ত্রিপুরা ও সৈকত চাকমা

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ( ২য় ধাপের নির্বাচনে ) প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদের টাউনহলে এই ফলাফল ঘোষণা করে উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মৌমিতা দাশ।

এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ- পিরিচ মার্কা নিয়ে উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চন্দ্র দেব চাকমা।তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২৪৮৩২টি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিটন চাকমা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬,৩৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সৈকত চাকমা। তার মোট ভোট সংখ্যা ২৪,০১৯টি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীক নিয়ে কিরণ ত্রিপুরা পেয়েছেন ৭৩১৮ ভোট।

তালা প্রতীক এর প্রার্থী জয়নাথ দেব পেয়েছেন ৫৪৯৪ ভোট। অন্যদিকে বৈদ্যুতিক বাল্ব নিয়ে লোকমান হোসেন পেয়েছেন ৩৭৩৬ ভোট। আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬,৩৫৭ ভোট।

এইছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন ফুটবল মার্কার প্রার্থী মনিতা ত্রিপুরা। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২১,২৬৩ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক নিয়ে সুজাতা চাকমা পেয়েছেন ১৮,৭৪৭ ভোট।

পানছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ৫৫,০০৫ জন। ১৪২টি বুথে ভোট কেন্দ্র সংখ্যা ছিলো ২৫টি।তার মধ্যে মোট পুরুষ ভোটার ছিলো ২৮,০২৪ জন।মহিলা ভোটার ছিলো ২৭,৯৮০ জন।হিজড়া ভোটার ছিলো ১ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট