1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা

নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনমত জরিপে এগিয়ে আছেন বদরুল আলম

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

আগামী ২১মে অনুষ্ঠিত হবে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন। নলছিটি উপজেলার ৭০টি ভোটকেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ৪ শত ৬৮ জন ভোটার ৩ জন চেয়ারম্যান ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান মোট ১৪ জন ভোট যুদ্ধে অংশ গ্রহন করবেন। সবাই এখন প্রচার প্রচারনা ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শেষ মূহুর্তে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন সবার পরিচিত মুখ, ক্রীড়া প্রেমী, সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি, সকলের প্রিয় মানুষ, তরুণ প্রজন্মের সেরা পছন্দের তালিকায় রয়েছেন মরহুম মাওলানা আব্দুল হাই চেয়ারম্যানের সুযোগ্য পুত্র উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বদরুল আলম। তিনি প্রতিদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উপজেলার প্রতিটি গ্রামে ও হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করেছেন বদরুল আলম।
প্রচার-প্রচারণার শেষ মূহুর্তে যেখানেই যাচ্ছেন মানুষ তাকে আপন করে নিচ্ছেন, দিচ্ছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতিও। আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে বদরুল আলম ভাই তালা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

বদরুল আলম বলেন, উপজেলার সাধারণ জনগনের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি আশা করছি, দল মতের উর্ধে সাধারন জনগন আমাকে (তালা মার্কায়) ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি মানুষের কল‌্যা‌ণে ও পাশে থাকার জন্য প্রার্থী হয়েছি। তাই আগামী ২১ মে ২০২৪ তারিখে সারাদিন (তালা) মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট