1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

সোলায়মান, নাগরপুর, টাঙ্গাইল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় আব্দুছ ছামাদ দুলাল’কে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য পদে ছিলেন। বৃহস্পতিবার (১৬ মে) বিএনপি থেকে পাঠানো এক বিবৃতিতে থেকে এই তথ্য জানা যায়।

এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, আমি যাচাই করে দেখেছি আব্দুছ ছামাদ দুলাল সাহেব নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি কমিটি’র সম্মানিত সদস্য ছিলেন। আমাদের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে তাকে বহিষ্কার বিষয়ে জানানো হয়। যদি বিএনপির সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাকেও সংশ্লিষ্ট সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তিনি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছামাদ দুলাল এর আপন ছোট ভাই।

উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ না মেনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বুধবার (১৫ মে) নাগরপুর উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা’কে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে নাগরপুর উপজেলায় এ পর্যন্ত ২ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট