1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

গ্রীষ্মের কবল থেকে মুক্তি নেই, ৫৮ জেলায় তাপপ্রবাহের ছোঁয়া

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে এখনও গ্রীষ্মের দাপট থেকে মুক্তি মিলেনি। দেশের প্রায় অর্ধেকের বেশি জেলায় তাপপ্রবাহের ছোঁয়া লেগেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দেশের ৫৮টি জেলায় এই তাপপ্রবাহের প্রভাব পড়েছে বলে অধিদপ্তর জানিয়েছে। বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও পারদ উঠেছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত। দেশব্যাপী জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতিও বিরাজ করছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী, বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে তা মাঝারি তাপপ্রবাহ বলে গণ্য করা হয়। এর উপর থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করছে। এর আগেও আবহাওয়া অধিদপ্তর একাধিকবার সতর্কবার্তা জারি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিনও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট