1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

ছেলেদের এগিয়ে যাওয়ার পথে বাধা মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে একবার আরো দেখা গেছে ছাত্ররা ছাত্রীদের চেয়ে পিছিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮১.৫৭% এর বিপরীতে মেয়েদের পাশের হার ৮৪.৪৭%। জিপিএ-৫ অর্জনকারীদের মধ্যেও মেয়েরা এগিয়ে রয়েছেন – ৯৮,৭৭৬ মেয়ের বিপরীতে ৮৩,৩৫৩ ছেলে।

বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ও গবেষকরা ছেলেদের এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “ছেলেরা পড়ছে কম, বাইরে ঘুরছে বেশি। ঘরে থাকলেও মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে থাকছে।” অভিভাবকেরা ছেলে সন্তানদের মোবাইল দিলেও মেয়েদের ক্ষেত্রে বেশি সতর্ক।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দীন আহমদ বলেন, “সবকিছুর একটা বয়স ও সময় আছে। ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে স্মার্টফোন দেওয়া হলে ছাত্রছাত্রীরা এর সঠিক ব্যবহার করতে পারে না।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “ছেলে শিক্ষার্থীরা গেমিংয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করছে। এতে পড়ার সময় নষ্ট হচ্ছে এবং পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে।”

বিশেষজ্ঞরা অভিভাবক ও শিক্ষক উভয়কেই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য না করে সমান আচরণ করতে হবে বলে তাঁরা মনে করেন। স্কুল-কলেজগুলোকেও ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারের উপর নজরদারি বৃদ্ধি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট