1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

রাজশাহীতে আম নামানো শুরু হচ্ছে আগামী বুধবার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

রাজশাহীর ঐতিহ্যবাহী আমপাড়ার মহোৎসব আগামী বুধবার (১৫ মে) গুঁটিজাতের আম নামানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন জাতের আম ধারাবাহিকভাবে নামানো হবে।

রোববার (১২ মে) জেলা প্রশাসকের সভাপতিত্বে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আমচাষিদের মতামত শুনে আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, পরিপক্ক ও নিরাপদ আম বাজারজাতকরণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিবছরই এভাবে তারিখ নির্ধারণ করা হয়। গুঁটিজাতের পর ক্রমান্বয়ে গোপালভোগ (২৫ মে), হিমসাগর (৩০ মে), ল্যাংড়া (১০ জুন), আম্রপালি (১৫ জুন), আশ্বিনা (১০ জুলাই), গৌড়মতি (১৫ জুলাই) এবং ইলামতি (২০ আগস্ট) জাতের আম নামানো হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে যদি কোথাও আম পাকে, স্থানীয় প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরিপক্ক আম নামানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। হাটগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, এবছর রাজশাহীতে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। গত বছরের চেয়ে এটি ২৪ হেক্টর বেশি। তবে প্রচণ্ড খরা ও আমের মুকুল কম হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট