1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

টঙ্গী-দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।

প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বাস সার্ভিস চলবে। প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত এ সার্ভিস চালু হলো। পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি কর্তৃপক্ষ।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল বলেন, বিআরটিসির এ সার্ভিসটি রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু ছিল। এতে গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত ছিল। এ বাস সার্ভিস সেবার নতুন মাত্রা যুক্ত করেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেট্রোরেল সেবাটি উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী হয়ে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সম্প্রসারণের দাবি জানিয়েছি।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৯ মে) থেকে ১১টি শাটল বাস সার্ভিস চালু হয়েছে। প্রতি ১০ মিনিট পর পর একটি বাস ছেড়ে যাবে। প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী এ সুবিধা ভোগ করবে। প্রথম ধাপের এই কার্যক্রমে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাত্রীকে ২২ টাকা ভাড়া গুনতে হবে।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন, বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার অ্যান্ড অপারেশন মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট