1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

লংগদুতে ইসলামি আন্দোলনের নেতাকর্মীদের ফ্যাসিবাদ বিরোধী বার্তা

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

 

ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের স্মরণে রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ইসলামি আন্দোলন লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সভাপতি ইসলামি যুব আন্দোলন লংগদু উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, ইসলামি ছাত্র আন্দোলনের লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান মল্লিক ও মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মজিবুর রহমান পিসি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামি আদর্শের আলোকে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁরা দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলনকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট