1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৫, গুরুতর ২

গলাচিপা (পটুয়াখালী)
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পাশে নদীর তীরে জেলেদের একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের মধ্যে জিহাদ (১৯) ও জিহাদ মিয়া (১৮)-এর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের ঢাকায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. নবিনসহ আরও তিনজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে মাছ ধরার প্রস্তুতির সময় জেলেরা ট্রলারে অবস্থান করছিলেন। দুপুরে খাবার রান্নার প্রস্তুতিকালে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। জেলেদের চিৎকার শুনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট