1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

“দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস”: ভোলার মানুষের মুখে মুখে নতুন গান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

সম্প্রতি “আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ, দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস” গানটি ভোলার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গত ২৪ ঘণ্টায় গানটি ৩ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে এবং এর দর্শক সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। গতকাল রাতে চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ বেতার বরিশালের গীতিকার ও সুরকার হারুন অর রশিদ তাঁর ফেসবুক প্রোফাইলে মাত্র ২৭ সেকেন্ডের একটি প্রোমো ভিডিও পোস্ট করেন, যা রীতিমতো সাড়া ফেলেছে!

ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রাকে কেন্দ্র করে রচিত এই গানটি অল্প সময়ের মধ্যেই ভোলার মানুষের মনে স্থান করে নিয়েছে। গানটির গীতিকার ও সুরকার হারুন অর রশিদ জানান, এতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান ও জনপ্রিয় শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন , প্রীতি দে, মেধা দত্ত, সৃষ্টি রায়, সরন মন্ডল, জাগরণ মন্ডল-সহ ভোলার আরও কয়েকজন কণ্ঠশিল্পী। তাঁদের অবদান গানটিকে স্থানীয়তার এক অনন্য মাত্রা দিয়েছে।

গানটির কথা ও সুর ভোলার মানুষের আবেগ ও ভালোবাসাকে তুলে ধরেছে। মেঘনা নদীর তীরে বসবাসকারী ভোলার মানুষের জীবন, সংস্কৃতি এবং রূপময় প্রকৃতি গানটির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির দ্রুত ছড়িয়ে পড়া প্রমাণ করে যে, এটি ভোলার মানুষের হৃদয় ছুঁয়েছে। এই গানটি ভোলাকে দেশব্যাপী নতুন করে পরিচিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই সংক্ষিপ্ত প্রোমো ভিডিওটিই ভোলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। মূল গান প্রকাশের আগেই প্রোমোটির এমন অভূতপূর্ব জনপ্রিয়তা প্রমাণ করে যে, গানটি ভোলার মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। আশা করা যাচ্ছে, পূর্ণাঙ্গ গানটি প্রকাশিত হলে তা আরও বড় পরিসরে সাড়া ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট