1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামিসহ শ্রমিক দলের নেতা আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিন ও দ্বিতীয় আসামি মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে তাদের বোরহানউদ্দিন এবং হাতিয়া উপজেলা থেকে আটক করা হয়।
এ নিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার সাত আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝর্না বেগম এবং মানিক নামে আরও দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আটককৃত ফরিদ উদ্দিন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি।
তাদের উভয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৯ জুন ওই গৃহবধূকে গণধর্ষণ করে আসামিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট