1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় তিন দিনের ফল মেলা উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর উপজেলা চত্বরে আজ মঙ্গলবার (২৪ জুন) তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।

মেলায় বাণিজ্যিক ও উচ্চমূল্যের ফল, দেশীয় অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় ফল, প্রচলিত দেশি ফল, কৃষি উপকরণ প্রদর্শনী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পণ্য প্রদর্শনী এবং নার্সারি নিয়ে মোট আটটি স্টল অংশগ্রহণ করেছে। এই মেলা কৃষক, উদ্যোক্তা এবং দর্শনার্থীদের জন্য দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কৃষি উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

মেলাটি ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে  বিকের ৫ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় ফলের প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট