1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

দৌলতখানে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। SMART প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন “Promoting Sustainable Growth in Poultry Sub-Sector Through RECP Practice” উপ-প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৪ এপ্রিল বৃহস্পতিবার, দৌলতখান জিজেইউএস কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি, রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) অনুশীলন, এবং বর্জ্য ব্যবস্থাপনার কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, জিজেইউএস এর এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মোঃ মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান। প্রশিক্ষকরা বলেন, “RECP অনুশীলন পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অংশগ্রহণকারী উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে পরিবেশবান্ধব ব্যবসায়িক কৌশল নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের কথা জানান এবং এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান। কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট