1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

রংপুর বিভাগ লালমনিরহাট কুড়িগ্রাম ধরলা নদীতে ডুবে ১২ বছরের এক কিশোরএর মৃত্যু

 মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

 

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকার ধরলা নদীতে ডুবে এরফান আলী (১২) নামের এক কিশোর এর হৃদয় ব্যাথিত মৃত্যু হয়েছে। দু’দিন নিখোঁজ থাকার পর রবিবার (২০ এপ্রিল) বিকেলে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার বাসিন্দা সুজাত হোসেন দুলুর ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে চর এলাকা থেকে ব্যাপারীটারির দিকে যাওয়ার সময় নদীতে পড়ে যায় এরফান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে কুলাঘাট ইউনিয়নের খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তা এরফানের মরদেহ হিসেবে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।

এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পারিবারিক অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে মৃত্যুর (ইউডি) একটি মামলা হয়েছে।

এরফানের মামা বেলাল হোসেন বলেছিলেন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এত ছোট বাচ্চা এভাবে চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। আমাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই। সন্তানের মৃত্যুর খবরটি এলাকায় শোকের ছায়া নিয়ে এসেছে।
কতো ফুল ফোঁটার আগেই ঝড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট