1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন। ভোলায় পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের প্রশিক্ষণ কক্ষে পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রীল-২০২৫) সকালে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ, শারমিন আখতার ও তামান্না ফেরদৌস।
এই প্রশিক্ষণে বিউটি ফিকেশন, মোবাইল সার্ভিসিং, ফ্যাশন গার্মেন্টস, স্মল ইঞ্জিনিয়ারিং, থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড ফেব্রিকেশন এবং ইলেকট্রিক্যাল কাজের ওপর মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে এপ্রোন বিতরণ করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুব সমাজের দক্ষতা ও আত্মকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট